সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

 ইলিয়াস মিথুন,  মাগুরা :

মাগুরায় একদফা দাবিতে কর্মবিরতি পালন করেছে  নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ মাগুরা জেলা শাখা।

মঙ্গলবার ( ১ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিন ঘন্টা কর্মবিরতি পালন করেন মাগুরা জেলা শাখার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা। এ কর্মবিরতিতে মাগুরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের আহ্বায়ক জাহানারা নাজনীন বলেন, প্রায় এক মাস ধরে আমরা একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।  দাবি আদায় না হওয়ায় আজ থেকে  সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিন ঘন্টা কর্ম বিরতি পালন করবো । এরপর ২ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করব। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানান।

জাহানারা নাজনীন আরও বলেন, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা সম্পন্ন  ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এইসব পদে পদায়নের দাবি জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টাদের কাছে আমরা দাবি জানাই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর