সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :
 মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আজ শুক্রবার সকাল ১০ টায় মাগুরা পুলিশ লাইন ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় নিয়ামুল চেস একাডেমী (ইউএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক প্রমুখ ।প্রতিযোগিতায় দেশের ২০ জেলার ৯৬ জন প্রতিযোগী অংশ নেয় ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক জানান,এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা । এখানে সারা দেশ থেকে ৯৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে । সারা দেশে ভালো দাবারু তৈরির জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন কাজ করছে । আমরা পর্যায়ক্রমে সারা দেশে উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করবো ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর