মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :
“শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্র আমরা” এ শ্লোগান নিয়ে মাগুরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাগুরা অডিটোরিয়ামে  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা এ সমাবেশের আয়োজন  করে। অনুষ্ঠানে  খুলনা রেঞ্জ এর উপমহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জেলা সমাবেশের শুভ উদ্বোধন করে। উদ্বোধন শেষে মাগুরা অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা কমান্ড্যান্ট মো: মাহাবুবুর রহমান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো: এখতেখারুল ইসলাম, চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক সাজ্জাদ মাহামুদ, কুষ্টিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট  মো: শফিউল আযম ও ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট  মো: মিজানুর রহমান। সমাবেশে আনসার নারী উদ্যাক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসমে জাহান।

এ বছর জেলা সমাবেশে বাহিনীর সদস্যদেও মাঝে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ৬টি বাই সাইকেল,৪টি সেলাই মেশিন,২০টি ছাতা ও ৪০টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। জেলা সমাবেশে মাগুরা সদও,শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলার ৩ শতাধিক আনসার সদস্য অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনসার সদস্য আনিছুর রহমান ও স্বপ্নাজ খাতুন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর