সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

আলী হোসেন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)  সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
এ উপলক্ষে (২৮-সেপ্টেম্বর) শনিবার সকালে
বিজয়নগর আহলে সুন্নত ওয়াল  জামাত ঐক্য পরিষদেরর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি  উপজেলার প্রধান প্রধান  সড়ক  প্রদক্ষিণ  শেষে  উপজেলার মির্জাপুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিজয়নগর আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদ নেতারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর প্রকাশ্যে রাজপথে ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।
সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না।
এসময় বিজয়নগর আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদের মধ্যে  বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রব, মাওলানা মুনছুর আলী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা হামিদুর রহমান সিরাজী,মোঃ দুলাল আহমেদ, জাকির হোসাইন, মাওলানা আব্দুর রহমান নাঈমী, মাওলানা শফিকুল ইসলাম নাঈমী, মাওলানা মুর্শেদ আলম আশেকী, মাওলানা জহিরুল ইসলাম জাহেরী, মাওলানা কারী মহিউদ্দিন, মাওলানা খাজা আরিফ শাহ, মাওলানা এনামুল হক, মাওলানা আমিনুল ইসলাম সিরাজী, মাওলানা হাফেজ ইকবাল হোসাইন, আব্দুল হামিদ,  মহিউদ্দিন রুবেল, নুরুল আমিন  প্রমুখ।।
সমাবেশে বিজয়নগর আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিক্ষোভ মিছিল সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর