সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মদ্যপানে মাগুরার এক তরুণীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

অতিরিক্ত মদ্যপানে মাগুরার এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহত তরুণীর নাম পূজা বিশ্বাস (২০)। সে মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।

পূজার স্বজনরা জানান, তাদের মেয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করতো।
নিহত পূজা ফরিদপুর শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ী ভাড়া নিয়ে বসবাস করতেন। এঘটনায় একই কলেজের ডিগ্রি পড়ুয়া ছাত্রী রত্না সাহা (২৪) এর মৃত্যু হয়েছে । সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।

স্বজনরা আরো জানায়, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দূর্গা পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

এব্যাপারে, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, অ্যালকোহল পানে সাধারণত কেউ মারা যায়না। তবে, হয়তো বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা কয়েকদিন আগেও অভিযান চালিয়ে এরকম ভেজাল অ্যালকোহল জাতীয় মদ জব্দ করেছি। গ্রেপ্তার করেছিলাম একটি চক্রকে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে বলে ডাক্তার বলছেন। তবে, অতিরিক্ত ভেজাল মদপানে মৃত্যু হয়েছে কি-না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর