সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ভিপি নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

ঢাকায় ভিপি নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, জুলাই আন্দোলনের এক বিপ্লবী বীরের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, আগামীতে আমাদের ওপরও হামলার চেষ্টা হতে পারে। তবে সেই সুযোগ দেয়া হবে না,ইনশাআল্লাহ। বেশি স্পর্ধা দেখালে তার ফল ভালো হবে না।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঝামা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপি সদস্য ও মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জহুরুল হক, নহাটা ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি গোলাম আযম মিয়া সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য মোঃ আক্তারুজ্জামান, মহম্মদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, বিনোদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর