সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

 যোগাযোগমাধ্যম ও ধর্মের দেয়াল ভেঙে ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে ছুটে এসেছেন অনন্যা (ছদ্মনাম) নামে এক খ্রিষ্টান তরুণী। মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক মুসলিম তরুণী তুলি (ছদ্মনাম) এর বাড়িতে এখন অবস্থান করছেন তিনি। দুই বছর ধরে চলা গভীর প্রেমের সূত্র ধরে মোবাইল ফোনেই তারা বিয়ে সম্পন্ন করেছেন বলে দাবি করছেন। এখন তারা একে অপরকে ছাড়া বাঁচবেন না এবং সংসার করতে চান বলে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুরের দশম শ্রেণির ছাত্রী তুলি গত সপ্তাহে হুট করেই নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও দীর্ঘ ৫ দিন তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের ঠিক ৫ দিন পর তুলিকে পরিবারের লোকজন নিজের বাড়িতে ফিরিয়ে আনে। এর কিছুদিন পর সোমবার রাতে মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে ছুটে আসা খ্রিষ্টান ধর্মের তরুণী অনন্যা।

অনন্যা জানান, তাদের মধ্যে বিগত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা মুঠোফোনে বিয়েও করেছেন।

বর্তমানে তারা তুলির বাড়িতেই অবস্থান করছেন। দুই ভিন্ন ধর্মাবলম্বী তরুণীর এমন গভীর সম্পর্ক, মোবাইল ফোনে বিয়ে এবং একসাথে সংসার করার অনড় সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাসহ দূর-দূরান্তের মানুষ তাদের দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে বিষয়টি অনন্যার মাদারীপুরের পরিবারকে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে এই ব্যতিক্রমী ও সংবেদনশীল ঘটনার পর পরবর্তী আইনি বা সামাজিক পদক্ষেপ কী হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর