সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ভারত থেকে আসলো ৪৬৮ টন আলু

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু, যশোর প্রতিনিধি:

দেশের আলুর বাজার নিয়ন্ত্রণে ২৭ টাকা ৬০ পয়সা কেজি দরে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ট্রেনে করে এ আলু আমদানি করা হয়। বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। আমদানিকারকের প্রতিনিধিত্ব করছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্স। তারা বেনাপোল বন্দর থেকে পণ্যচালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্কভবনে দাখিল করবেন।

 

সিঅ্যান্ডএফ প্রতিনিধি নাজমুল আরেফিন জনি জানান, ভারত থেকে ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য বেনাপোল শুল্কভবনে কাগজপত্র দাখিল করা হবে। তিনি আরও বলেন, কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া বন্দর ঘাটে খালাস করা হবে। খালাসের এসব আলু ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

 

বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, পণ্য চালানটির আমদানি মূল্য এক লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। এ হিসেবে প্রতিকেজি আলুর আমদানি মূল্য দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সা। এভাবে আলু আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর