সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর হলেন মুবারক হোসাইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত

জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মুবারক হোসাইন আকন্দ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত জেলা জামায়াতের রোকন সম্মেলনে রোকনদের সরাসরি ভোটে তিনি ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচিত হন।

জেলা শহরের টি এ রোডে অবস্থিত স্বপ্নিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমীর কাজী দীন মুহাম্মদ।

সম্মেলনে উপস্থিত ৬১৫ জন রোকনের সরাসরি ভোটে মাওলানা মুবারক হোসাইন আকন্দ ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচিত হন।

নির্বাচন শেষে প্রধান অতিথি নবনির্বাচিত জেলা আমীর হিসেবে মোবারক হোসেন আকন্দ এর নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য যে, জেলা মজলিশে সূরা নির্বাচনের পর, জেলা সেক্রেটারিসহ অন্যান্য বিভাগীয় দায়িত্ব বন্টন করবেন।

বর্তমানে মুবারক হোসাইন আকন্দ জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর