সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক উদ্ধার।

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর সংবাদদাতা (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ১০নং পাহাড়পুর ইউনিয়নের পশ্চিম সেজামুড়া এলাকায় অভিযানটি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মনিরুল ইসলাম, এসআই দেলোয়ার হোসেন, এএসআই শামছুল ইসলাম এবং তাদের সঙ্গীয় ফোর্স।
অভিযানের সময় পশ্চিম সেজামুড়ার বাসিন্দা আজাদ (৪৪) পিতা: মৃত জালাল উদ্দিন,মাতা: ছালেহা বেগম,সাং- পশ্চিম সেজামুড়া (জালাল উদ্দিন বাড়ি), ইউপি-১০নং পাহাড়পুর) ,থানা- বিজয়নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ বোতল স্কফ সিরাপ ফেলে পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে এবং আলামত হিসেবে জব্দ তালিকা মূলে প্রক্রিয়া সম্পন্ন করে। পালিয়ে যাওয়া আসামি আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১) সারণির ১৪(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নং-১৭, তারিখ- ১১ ডিসেম্বর, এবং জিআর নং-৪৪৬।
পুলিশ আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর