সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জন্ম নিবন্ধনের ভুল সংশোধনে ভোগান্তি চরম পর্যায়ে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর সংবাদদাতা (ব্রাহ্মণবাড়িয়া)

 

জন্ম নিবন্ধন একটি অত্যাবশকীয় কাগজ। বাংলাদেশী সকল নাগরিকদের জন্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক, বাঁচ্চাদের স্কুল ভর্তি থেকে শুরু করে এমন কোন কাজ নেই যা-জন্ম নিবন্ধন ব্যতিত হতে পারে। এক কথায় জন্ম নিবন্ধন ব্যতীত সবকিছুই অচল। এন আইডি কার্ড তৈরিতে, বিদেশ গমনে পাসপোর্ট করতে, এনআইডি কার্ডে যেকোন রকম সংশোধন পরিবর্তন পরিবর্ধনের জন্ম নিবন্ধন প্রয়োজন।

কিন্তু জন্ম নিবন্ধনের লাগামহীন ভোগান্তি যেন দেখার কেউ নেই। নিজের জন্ম নিবন্ধন করতে বাপ-দাদার জন্ম নিবন্ধন তৈরিতে হয়রানি পোহাতে হয় মাসের পর মাস, অনেক জায়গায় দৌড়ঝাঁপ করে অনেক ডকুমেন্ট সংগ্রহ করার পরেও লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা শেষে তারপরও জন্ম নিবন্ধন হয় না। এমন নিরব কাঁন্না কারো চোখে পড়ে না।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সাড়ে ৩টায় লাইনে দাঁড়ানো ভুক্তভোগীরা জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সামনে সকাল সাড়ে ৯টা থেকে লাইনে দাঁড়ানো শুরু করে অপেক্ষা সন্ধ্যা অবধি। অনেক মায়েদের দুধের বাঁচ্চা নিয়েও দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। ছোট বাঁচ্চাদের চিল্লাচিল্লি চেঁচামেচিতে ভারী হয় এলাকার পরিবেশ।

সংবাদকর্মীদের উপস্থিতিতে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের আলী আকবর ও বকুল বেগমের ছেলে সাইমন(৩০) নামের এক প্রবাসী সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করার চেষ্টা করেন, বার বার চেষ্টা করে সংশোধন করতে না পেরে তিনি এক পর্যায়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন এবং বিকাল সাড়ে ৩ টায় তার হাতে থাকা জন্ম নিবন্ধনের সব ডকুমেন্টস ছিঁড়ে উপজেলার পরিষদের মাঠে ফেলে প্রতিবাদ করে । এরপর কাঁন্না করতে করতে উপজেলা চত্তর ত্যাগ করেন।

এমন খবরে সংবাদকর্মীরা, উপজেলা চত্বরে অনুসন্ধান করে প্রবাসীর ছিড়েঁ ফেলে দেওয়া কাগজপত্র খুঁজে পায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়।

এছাড়াও আরো একজন ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসা সনাতন ধর্মাবলম্বী এক মহিলা অভিযোগ করেন, অনলাইনে জন্ম নিবন্ধনের সব কিছু সঠিক থাকার পরেও শুধু মাত্র হাতে লেখা জন্ম নিবন্ধনে নামের শেষে একটা পদবীর বানানে ভুল থাকায় তার জন্ম নিবন্ধন সংশোধন করে না দিয়ে তাহাকে ফেরত দেওয়া হয়। তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একবার ইউএনও অফিস আর একবার সিএ কাছে দৌঁড়ঝাপের পরেও ব্যর্থ হয়ে মনে ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছিলো,তিনি আরো বলেন ভগবান যেনো আর কোনদিন এই ইউএনও অফিসে না পাঠায়।

ভুক্তভোগীদের অভিযোগে ইউএনও অফিসে গেলে, এর সত্যতা পাওয়া যায়, সেইখানে দেখা যায় বিকাল ৪ টায় নারী পুরুষদের বিশাল লম্বা লাইন।

একটা স্বাধীন দেশে নাগরিক নিবন্ধনে এমন ভোগান্তি বিশ্বে বিরল, সরকারের অব্যবস্থাপনা এবং সাধারণ জনগণের প্রতি অবহেলা ছাড়া আর কিছুই নয়। এমন ভোগান্তির অবসান চায় ভুক্তভোগীরা।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাসেল খন্দকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, জন্ম নিবন্ধন আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমোদন দিয়ে থাকেন,তাই ইউএনও এর এপ্রোভাল ছাড়া।আমি চাইলেও কাউকে দ্রুত কাজ করে দিতে পারিনা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের এ বিষয়ে প্রতিক্রিয়া না দেওয়া এবং মুঠোফোনে যোগাযোগে সাড়া না পাওয়া সমস্যার গুরুত্বকে আরও প্রকট করে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর