সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালক পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭১৩ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মোহাম্মদ দেলোয়ার হোসেন ( দিলু মিয়া)(৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে ।শুক্রবার দুপুরে উপজেলার আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দিলু মিয়া পাহাড় পুর ইউনিয়নের চাঁন পুর গ্রামের গ্রাম পুলিশ তোতা মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া বাজারে মোহাম্মদ বিল্লাল মিয়ার (৪৫)মুদি দোকানের সামনে পাকিং করা মোটরসাইকেলের সাথে একটি অটোরিকশা  ধাক্কা লাগে। এতে মুদি দোকানদার বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে অটোচালক দিলু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে।তাকে আশংকাজনক  অবস্থায়  দ্রুত বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিলু মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘাতক বিল্লাল পাহাড়পুর ইউনিয়নের শান্তা মোড়া গ্রামের
মোহাম্মদ আলীর ছেলে।ঘটনার পর বিল্লাল পালিয়ে যায়। বর্তমানে  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিজয়নগর থানার অফিসার  ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ  তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।থানায় হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর