জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল, পিকআপভ্যানসহ ০৩ জন চোরাকারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাত সাড়ে বারটায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার নিকট হইতে বিপুল পরিমাণ চোরাচালানী মাল,একটি পিকআপহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ভারতীয় ১০৮০ কেজি জিরা, ৬০০ প্যাকেট ফুচকা,১২,৫০,০০০ পিচ মার্বেল,০৪ হাজার পিচ মোবাইল এর ডিসপ্লে সহ একটি পিকআপ জব্দ করা হয়। আটককৃত পিকআপ গাড়ীর রেজি: নং-ঢাকা মেট্টো-ঢ-১২-৫৫৯৫।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমানের নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন। সে সময তাকে সহযোগিতা করেন
এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যগন।
অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার কোতোয়ালি থানার পূর্বাশা গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৪০),
সুনামগঞ্জ জেলার দুয়ারা থানার কাঠাল বাড়ি গ্রামের মোঃ ছাবেদ আলীর ছেলে
মো: কাশেম (৫০) ও একই এলাকার ক্যাম্পের ঘাট গ্রামের নাছির মিয়ার ছেলে
মো: রতন মিয়া (২৯)।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে কোর্টে প্রেরণ করা হবে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন।