সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোট ২৪টি পূজা মন্ডপে পুজা উদযাপিত হবে

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

আলী হোসন আখাউড়া থেকে ফিরেঃ

এবার উপজেলায় ২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। প্রত্যেক মণ্ডপে এবার স্বেচ্ছাসেবক জোরালোভাবে কাজ করে যাবে।

পুজা উপলক্ষে  অনুষ্ঠিত একটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ। সদস্য ঝুটন বনিকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, শ্রী শ্রী রাধামাধব আখড়ার সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, জহর লাল সাহা, রতন কুমার পাল, অজয় চৌধুরী, তাপস দাস, সুমন সেন গুপ্ত ও সুভাস দাস।
বক্তারা বলেন, ‘দুর্গা হলো অসুর বিনাশের শক্তি। অসুর বধ, সার্বিক মঙ্গল কামনায় প্রার্থনা করতে এবারও আমরা সাত্ত্বিকভাবে পূজা করে যাবো। প্রশাসনের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিক না কেন নিজেরা এবার আরও জোরালোভাবে সেটা করবো।’
ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বুধবার (০৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
এখন চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় সব মণ্ডপে প্রতিমা তৈরি হয়ে গেছে। এখন চলছে রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ। কোনও কোনও মণ্ডপের প্রতিমা প্রস্তুত হয়েছে। মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে এখন।
উৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ শেষে প্রতিমাগুলো পূজার জন্য প্রস্তুত করছেন তারা। সেইসঙ্গে আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে।
এদিকে, দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পূজা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে পুলিশ।
আজ শারদীয় দুর্গাপূজার বোধন। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী। ১০ অক্টোবর মহাসপ্তমী। ১১ অক্টোবর মহাঅষ্টমী। ১২ অক্টোবর মহানবমী। তবে পঞ্জিকামতে ১২ অক্টোবর মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমী উদযাপন করা হবে। সেদিন বিকালে বিজয়ার শোভাযাত্রা বের হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বলেন, গত বছর জেলার ৬২০ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হয়েছিল। এবার ৫২২ মণ্ডপে পূজা হবে। ৯৮টি মণ্ডপ কমেছে। তবে পূজামণ্ডপ কমে যাওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ জানতে পারিনি আমরা।
পূজা শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দল থেক  শুরু করে জেলা প্রশাসন ও পুশিল উল্লেখ করে প্রবীর চৌধুরী রিপন বলেন, আশা করছি শান্তিপূর্ণভাবেই সব হবে।
আখাউড়া পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু,বলেন লক্ষ্মী পূজা উপলক্ষে রাধা মাধব আখড়ায় প্রতিমা বিক্রি হচ্ছে। পূজার জন্য বেশী ভাগ লোকজন এখান থেকেই প্রতিমা ক্রয় করছেন। তিনি আরও বলেন লক্ষ্মী পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ সম্প্রতির বন্ধন আটুট থাকবে এমনটিই প্রত্যাশা করছেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনও ধরনের ঝামেলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর