আলী হোসেন, আখাউড়া থেকে ফিরেঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদককারবারীর নাম মোঃ রুবেল ভূইয়া-(২৮) । সোমবার সকালে উপজেলার তুলাই শিমুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল ভূঁইয়া উপজেলার মিনারকোট গ্রামের লিটন ভূঁইয়ার ছেলে।
জেলার সিমান্ত এলাকার আখাউড়ায় -৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল ভূইয়া-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, সোমবার সকাল নয়টার দিকে তুলাই শিমুল গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে ও তিনটি মাদক মামলা রয়েছে।