সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে-১ বেকারিকে-১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিকর ক্যামিকেল ও চামড়ার লবন ব্যবহার করে বেকারিতে পণ্য তৈরি করার দায়ে সুরুচি নামে একটি বেকারিকে- ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ব্রাহ্মণবাড়িয়া।

সোমবার সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর এলাকার বাকাইলে এই অভিযান পরিচালনায় জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সুরুচি নামক বেকারীতে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত হচ্ছে এবং নিষিদ্ধ রং এবং টেক্সটাইল সল্ট (চামড়ার লবন) দিয়ে বেকারি পণ্য প্রস্তুত হচ্ছে।

এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী-১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা সহ সতর্ক করা হয়। বেকারীর পরিচালক তার অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর