সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে! একটি অটো রাইসমিলকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া ইউনিট কর্তৃক আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে উপজেলার সোনারামপুরে অবস্থিত সেবা রাইস মিলে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে  মিল মালিককে প্রশাসনিক ব্যবস্থায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(৬ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম (রিজভী)এর নেতৃত্বে উপজেলার সোনারামপুর এলাকায় সেবা অটো রাইস মিলে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অটো রাইস মিলে তদারকি করে বিপুল পরিমাণে বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য না থাকা, দীর্ঘদিন যাবত অতিরিক্ত চাল মজুদ রাখায়,২৮ চাউলের বস্তায় মিনিকেট লিখে বাজারজাত,ধানের জাত উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার অনুরোধ জানানো হয়। এ তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক এস এম শাহীন,আশুগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ,জেলা খাদ্য পরিদর্শক বামিম পাঠান,স্পেশাল টাস্ক ফোর্স ছাত্র প্রতিনিধি, ভোক্তা অধিদপ্তরের সিয়াম আফ্রিদি,আশুগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি নাদিম ইসলাম রোহান ও এহসান ভুঁইয়া।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া  জেলার সহকারী পরিচালক ইফতেখারুল
আলম (রিজভী) বলেন,বিভিন্ন অভিযোগে সেবা অটো রাইসমিল মালিককে  এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়। তিনি আরো বলেন  চলমান অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
তবে শুধুমাত্র একটি মিলে অভিযান পরিচালনা নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর