সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন, আহ্বায়ক আরজু ও সদস্য সচিব আল আমিন শাহীন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া  সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ৭ সদস্য বিশিষ্ট  গঠিত কমিটিতে ২ জন উপদেষ্টা, ১ জন আহবায়ক, ১ জন সদস্য সচিব  ও ৩ জনকে কায়নির্বাহী কমিটির সদস্য করা হয়।

গঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা,
আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন ।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, কায়নির্বাহী কমিটির ফরহাদুল ইসলাম পারভেজ ও প্রেসক্লাব সদস্য জালালউদ্দিন রুমী।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা বিষয়ে প্রেসক্লাবে অভিযোগ বুথ খোলার সিদ্ধান্ত গ্রহন করা হয়। অভিযোগ বুথে  ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকদের  বিষয়ে  লিখিতভাবে অভিযোগ দেয়া যাবে। অভিযোগের ভিত্তিতে কেউ দোষী প্রমানিত হলে বা যাহারা দেষী হবে তাদের (দোষীদের) বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার প্রেসক্লাবকে এ কার্যক্রমে সম্পৃক্ত করে পুরো জেলায় ভুয়া সাংবাদিকদের তালিকা প্রণয়ন, অপসাংবাদিকতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পেশাদারিত্ব, সৎ নির্ভীক সাংবাদিকতার লক্ষ্যে, সাংবাদিকতার মানোন্নয়নে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনাও করা  হয়। কমিটির আহবায়ক মোহাম্মদ আরজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, কমিটির সদস্য সচিব আল আমীন শাহীন, সদস্য সৈয়দ মোঃ আকরাম, ফরহাদুল ইসলাম পারভেজ, জালালউদ্দিন রুমী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর