আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী তরুণ দল জেলা শাখার ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া আইডিয়াল স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় ভারচুয়ালি প্রধান অতিথি থেকে কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। কমিটিতে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আজিজুর রহমান হেলালকে সভাপতি, মোঃ আরাফাত আহমেদ হৃদয়কে সাধারণ সম্পাদক এবং হানিফ আহমেদকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ, বিজয়নগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মিয়া ইয়ার মোঃ খালেদ রাসেল,বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল হক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাস্ট্রু মিয়া সহ আরো অনেকে।