সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি করার সময় দুই ভূয়া সাংবাদিক আটক, ৫ দিনের  রিমান্ডের আবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া  জেলা সংবাদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মুক্তিযোদ্ধার কাছে চাদঁবাজি করার সময় দুই ভূয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চাদাঁবাজির ঘটনায় মামলা নিয়ে তাদের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত ভূয়া সাংবাদিকরা হল জেলার বিজয়নগড়র উপজেলার মেরাশানি ইউনিয়নের মো. ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে ফজলে এলাহী প্রকাশ উজ্জল ভূইয়া (৫০) ও একই উপজেলার সিংগারবিল এলাকার শহীদ মিয়ার ছেলে ইয়ানুর লিটন স্বাধীন (৩৩)।
এসময় তাদের কাছ থেকে দুটি লোগোসহ মাইক্রোফোন ও আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। রবিবার (০৮ সেপ্টেম্বের) দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো. জহিরুল ইসলাম বাদি হয়ে চাদাঁবাজির অভিযোগে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার রাতে জহিরুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়িতে যায় দুই ‍ভূয়া সাংবাদিক উজ্জল ও লিটন।
সেখানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আবু জামালের মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রমানাদি খুঁজতে থাকেন সাংবাদিকরা। বিভিন্ন কাগজপত্র তিনি দেখানোর একপর্যায়ে সাংবাদিকরা আবু জামালের কমান্ডার সনদ দেখতে চান। কিন্তু তার কাছে কমান্ডার সনদ না থাকায় দুই ভূয়া সাংবাদিক তার কাছে ১২ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সাংবাদিকরা ওই মুক্তিযোদ্ধার নামটি ভূয়া মুক্তিযোদ্ধার তালিকায় দিয়ে দিবেন বলে ভয় দেখান। এসময় আবু জামাল তাদের ৫ হাজার টাকা দিয়ে দেন। পরে বিষয়টি জানতে পেরে সাক্ষীদের ডাক দিয়ে তাদের আটক করা হয়। আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন সাংবাদিক না বলে জানান। পরে তাদের আটক করে পুলিশের কাছে তুলে সোর্পদ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এজাহার পেয়ে আমরা দুই জনের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে মামলা নিয়েছি। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে, এর আগে ২০২২ সালের(৮মার্চ)ফজলে এলাহী প্রকাশ উজ্জ্বল ভূইয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার ভূমি অফিসে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করার সময় গ্রেফতার হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর