সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগের -২ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানের মাধ্যমে অভিযান চালিয়ে আওয়ামীলীগের -২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মাছিহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়া (৪৮) ও সুহিলপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সরকার (৩৭)।

কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার-(১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের মৃত ধন মিয়ার ছেলে ও ইকবাল হোসেন সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মৃত তারা মিয়া সরকারের ছেলে।

এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান,সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে  অভিযান চালিয়ে গত -১৫ ও ১৬ ফেব্রুয়ারি আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সদরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান থাকবে বলেও তিনি  জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর