সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ শহীদের কবর জিয়ারত করলো শ্রীপুর উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার নিহত ৪ শহীদের কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ শাহরিয়ার সোহান, মুত্তাকিন বিল্লাহ, ফরহাদ হোসেন ও আসিব ইকবালের কবর জিয়ারতের সময় তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুল হক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির এমবি বাকের, মাগুরা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আমিন পাপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী কর্মকর্তা প্রসেনজিৎ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, ওসি তদন্ত আবু বক্কর সিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।  এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো. লিয়াকত আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর