সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বেপরোয়া বাইক চালানোর কারনেই সড়কে প্রাণ গেলো চৌগাছার সাগরের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর

যশোরের চৌগাছায় বেপরোয়া মটরসাইকেল চালাতে যেয়ে প্রাণ হারালেন সাগর হোসেন (১৮) নামের এক যুবক। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা উত্তরপাড়া মহল্লার পিতা-শহিদুল ইসলাম ও মা সাফিয়া বেগমের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাশিলা-তারিনিবাস সড়কে জৈনক মজুনর রহমানের বাসার সামনে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার কিছু আগে সাগর মাশিলা গ্রামের নিজ বাড়ি হতে এপাসি আরটিআর ১৫০ সিসি মটরসাইকেল যার নং যশোর ল-১২-২৮০৮ নিয়ে চৌগাছার উদ্যেশে রওনা দেয়। ব্যাপাক গতি নিয়ে সে সড়কে উঠে এবং তারিনিবাস মহল্লার মজনুর রহমানের বাড়ির সামনে এসে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি কাঁঠাল গাছের সাথে ধাক্কা দেয়। মটরসাইকেল ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায় এবং মারাত্মক আহত হয় চালক সাগর হোসেন। দ্রুত উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোরে নেয়ার পথেই সে মারা যায়। মরাদেহের ময়নাতদন্ত শেষে বিকেল চারটার দিকে লাশ গ্রামের বাড়িতে এলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
গ্রামবাসি জানান, সাগর হোসেন চরম বেপরোয়া মটরসাইকেল চালাতো, এজন্য তার পরিবারসহ অভিভাবকরা অনেক বকাবাকিও করেছে। বৃহস্পতিবার সে চৌগাছায় যাওয়ার জন্য সড়কে উঠেই উড়তে শুরু করে এবং কিছুক্ষন পরেই খবর আসে দুর্ঘটনায় সে মারা গেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর