সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বেদনাবিধুর পরিবেশে চিরনিদ্রায় শায়িত হলেন চৌগাছার নিখোঁজ পুলিশ সদস্য আক্তারুজ্জামান

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর-
বেদনাবিধুর পরিবেশ আর স্বজনদের বুকফাটা আর্তনাদের মধ্য দিয়ে যশোরের চৌগাছার নিখোঁজ পুলিশ সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার জামলতা গ্রামের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে চিরনিদ্রায় শায়িত হন এই পুলিশ সদস্য। লাশ বিকৃত হয়ে যাওয়ায় স্বজন প্রতিবেশি কেউ শেষ বারের মত তার মুখটি দেখতে পাইনি।


নামাজে জানাজায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমসহ নিহতের আত্মীয় স্বজন, গ্রামবাসি শতশত মানুষ অংশ নেয়।
এর আগে সোমবার ভোরে সুদুর পঞ্চগড় জেলা হতে নিহতের মরাদেহ এ্যাম্বুলেন্স যোগে আপন ঠিকানা জামলতা গ্রামে পৌছালে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ভোর থেকেই নিহতের বাড়িতে স্বজন প্রতিবেশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছুটে যান এবং স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর