সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিস্ফোরক ও হত্যা মামলার আসামী ছেড়ে দেয়ার পর তিন কর্মকর্তা পুলিশ লাইনে সংযুক্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

বিস্ফোরক ও হত্যা মামলার আসামী ছেড়ে দেয়ার ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন সহ তিন পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে প্রশাসনিক কারণে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান তিন পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি  নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ লাইনে সংযুক্তরা হল আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, থানার উপ পরিদর্শক দীপক কুমার ও প্রদ্যুত ঘোষ চৌধুরী।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা তিনজনের বিরুদ্ধে একটি  তদন্ত চলমান আছে। তদন্ত চলমান থাকায় প্রশাসনিক কারনে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এটাকে প্রত্যাহার বলা যাবে না। বিস্তারিত জানার জন্য তিনি সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপারের সাথে কথা বলতে বলেন।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসানের মোবাইলে একজন সাংবাদিক একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামী নোমান মিয়াকে যৌথবাহিনী আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তাকে ছেড়ে দেয়ার এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে বাদি ভূলক্রমে তাকে আসামী করেছে বলে জানানোর কারনে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
এর আগে বুধবার রাতে আশুগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে নোমান মিয়াকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। নোমান মিয়া আশুগঞ্জ থানায় ২০ আগষ্ট হওয়া একটি মামলায় এজাহার নামীয় ৬ নং আসামী। তাকে ছেড়ে দেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, বুধবার রাত সাড়ে ১২ টার সময় আশুগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে যৌথ বাহিনীর একটি দল রোমান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। রাত থেকেই তাকে ছেড়ে দেয়ার জন্য বিএনপি দলীয় অনেক নেতাকর্মী ও দূর্গাপুর ইউনিয়নের লোকজন থানায় চাপ দিতে থাকেন। বৃহস্পতিবার সকালে থানার সামনে অনেকেই অবস্থান নেন তাকে ছাড়িয়ে নেয়ার জন্য। একপর্যায়ে বেলা ১২ টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর