সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিমানবাহিনী আজ সুসংগঠিত ও পেশাদার : বিমান বাহিনী প্রধান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

১৯৭১ সালে নিম্নমানের মাত্র তিনটি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হয়। বর্তমানে বিমান বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরিপূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন, বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি এই কথা জানান।

বিমান বাহিনী প্রধান বলেন, দেশের যেকোনো ক্লান্তিলগ্ন মোকাবিলায় বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে। এ সময় ১৯৭১-এর সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে শহীদেরও স্মরণ করেন বিমান বাহিনী প্রধান।

এবারের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কমিশন লাভ ও দেশের আকাশ রক্ষার শপথ নিলেন বিমান বাহিনীর ৭৪ জন কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর