সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে সংরক্ষিত মহিলা আসনে নাদিয়া পাঠান পাপনকে এমপি করার দাবিতে জনমত জোরালো

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার কৃতি সন্তান ও রাজপথের সাহসী লড়াকু সৈনিক নাদিয়া পাঠান পাপনকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে বিজয়নগরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মতে, নাদিয়া পাঠান পাপন দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বার বার কারানির্যাতিত নেতা হিসেবে পরিচিত এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কথা উল্লেখ করে বিজয়নগরবাসী মনে করেন, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলে তিনি এলাকায় নারীদের অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, “নাদিয়া পাঠান পাপন আমাদের গর্ব। আন্দোলন-সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে আমরা তাঁকে জাতীয় সংসদে দেখতে চাই। এটি বিজয়নগরবাসীর প্রাণের দাবি।”
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও তাঁর মনোনয়নের পক্ষে মত দিচ্ছেন। এখন দলীয় সিদ্ধান্তের
অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
বিজয়নগরবাসীর প্রত্যাশা, ত্যাগী ও পরীক্ষিত এই নেত্রীকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর