আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে অফিসের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্ট অক্ষত রয়েছে।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। শাখা ব্যবস্থাপক আরও জানান, ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে আলী হোসেন বিজয়নগর