সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে ধানক্ষেত নষ্টের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় আহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বিজয়নগরে ধানক্ষেত নষ্টের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় আহত ২

আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমিতে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সতীশ দেবনাথ (৫০) ও তপন দেবনাথ (৪৫) রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেমরা গ্রামের সাধুচরণ দেবনাথের ছেলে সত্য দেবনাথসহ তার ভাইয়েরা শুক্রবার সকালে তাদের বাবার মালিকানাধীন জমিতে ধানের চারা রোপণ করেন। পরে একই গ্রামের অলি মিয়াসহ কয়েকজন ওই জমিতে গিয়ে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে দেন বলে অভিযোগ।
খবর পেয়ে সত্য দেবনাথ তার ভাইদের নিয়ে জমিতে গেলে অলি মিয়াসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে সতীশ দেবনাথ, তপন দেবনাথসহ কয়েকজন আহত হন।
আহত তপন দেবনাথ অভিযোগ করে বলেন, “আমার বাবার কেনা জমিতে দীর্ঘদিন ধরে আমরা চাষাবাদ করে আসছি। এবার ধানের চারা রোপণ করতে গেলে অলি মিয়া জমিতে এসে বাধা দেন। পরে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে আমাদের মারধর করেন। এ বিষয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে অলি মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আলী হোসেন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোবাইল: ০১৭৬১৯৩৫৫৫৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর