সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর সংবাদদাতা (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার (১৪ডিসেম্বর) বেলা ১১ টায় বিজয়নগর উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক,বিজয়নগর থানার ওসি মো: রওশন আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবির উদ্দিন ভুইয়া, বীরমুক্তিযোদ্বা জিল্লুর রহমান, মীর মান্নান, শহীদ উদ্দিন ভুইয়া, শাহজাহান ভুইয়া,প্রানী সম্পদ কর্মকর্তা শাহ জালাল শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত দেব প্রমুখ। এছাড়াও সভায় সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের আমাদের বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা চেয়েছিল আমাদেরকে মেধাশুন্য করার জন্য।শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। আলোচনা শেষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর