আলী হোসেন, বিজয়নগর সংবাদদাতা(ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাবেক তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

১০ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৪ টায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মাধবেরবাগ গ্রামের বিশিষ্ট অটোরিকশা ব্যাবসায়ী নাছির মিয়া প্রায় বিশ বছর আগে জাহানারাকে বিয়ে করেন। বিয়ের ২ বছর পর থেকেই জানাহারা অসৎ আচরণ করে শশুর শাশুরির সাথে থাকবে না বলে ঝগড়া করে। জাহানারা নির্যাতনের কারণে নাসির মিয়ার পিতা-মাতা মারা যায়, এরপর থেকে বিভিন্ন সময় খারাপ আচারণ, হয়রানি মূলক মিথ্যা মামলা, মানসিক নির্যাতন করে আসছে। নির্যতনের পীড়া সহ্য করতে না পেরে কিছুদিন আগে অর্থাৎ বিগত ২০-১১-২০২৪ ইং তারিখে নাছির মিয়া তাকে তালাক প্রদান করেন। নাছির মিয়া স্ত্রীকে জায়গা সম্পদ, স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা সবকিছু দিয়ে দেয়।
নাসির মিয়া বলেন, আমার সাবেক তালাক প্রাপ্ত স্ত্রী জাহানারা আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমার নামে একের পর এক অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাকে আমি আলাদা ঘর, জায়গা সম্পত্তি সব দিয়েছি। তারপরেও আমি তার নির্যাতন থেকে রেহাই পাচ্ছি না। এখন সে অপপ্রচার করিতেছে যে আমি নাকি মাদক ব্যাবসা করি। অথচ আমি সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলি। মাদকবিরোধী সংগঠনে কাজ করি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবী করি।
মানববন্ধনে বক্তারা বলেন, নাসির মিয়া খুব ভাল মানুষ। সে ৫ ওয়াক্ত নামাজ পরে এবং মসজিদ মাদ্রাসায় দান করে। তার বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার মত ভাল মানুষকে মাদক ব্যবসায়ী বলে অপপ্রচার চালাচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয় কাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বর্তমান বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ ইউনুস মোল্লা, মাধবের বাগ মসজিদের ইমাম রোস্তম আলী মোল্লা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনিয়নের খোরশেদ মিয়া, মোঃ সোহাগ মিয়া, বিশিষ্ট সালিশকারক আবু বক্কর, রোশন আলী সাবেক মেম্বার, বিশিষ্ট ব্যাবসায়ী আওয়াল মিয়া, ব্যবসায়ীক ফারুক মিয়া, নোমান মিয়া, শিশু খাদেম, আনোয়ার মিয়া, সামসু মিয়া প্রমূখ শতাধিক স্থানীয় এলাকাবাসী।