সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে। আহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বৃহৎ দল বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে ২জন আহত।

আহতরা হলেন, পেটুয়াজুরী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, (সৌদি আরব প্রবাসী) ইছাপুরা গ্রামের মহররম আলীর ছেলে জীবন মিয়া। তারা উভয়েই আঘাতপ্রাপ্ত হয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) বিজয়নগর উপজেলার শহীদ মিনারে দলটির নেতৃবৃন্দ ও প্রশাসনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

বিজয়নগরে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা ও বিজানগর থানার পক্ষে ওসি রওশন আলী পুষ্পস্তবক অর্পনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা ছাত্রদল ফুল দিতে গেলে বিএনপি’র অন্য একটি গ্রুপ যাহা কবির গ্রুপ নামে পরিচিত, তারা ফুল আগে দিবে বলে তর্কে জড়িয়ে সংঘর্ষ হয়।

দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রাজনীতিতে বিএনপির দুইটি গ্রুপে বিভক্ত ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে শ্যামল গ্রুপ ও কবির গ্রুপ শহীদ মিনারে ফুল আগে পরে দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন আহতের মধ্যে একজনের পেট ও পিঠের তিনটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আঘাতে বেশ কয়েকটি সেলাই করা হয়েছে।

উপজেলা বিএনপির শ্যামল গ্রুপের সভাপতি জমির হোসেন দস্তগীর বলেন, ছাত্রদলের নেতৃবৃন্দ ফুল দিতে গেলে কবির গ্রুপ অপেক্ষা না করে তারাও একই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে ফুল দিতে যায় তখন ছাত্রদল প্রতিবাদ করে এতে হাতাহাতি হয় এবং একজন আহত হয়েছে শুনেছি। অন্যদিকে কবির গ্রুপের বিএনপি নেতা মুন্সি আসাদুজ্জামান বলেন, আমরা সংঘাত চাইনা।৫ তারিখের পর আমাদের দলে ভিড়া কয়েকজন অতি উৎসাহি লোক এই সংঘাত করেছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও আমার অফিসাররা উপস্থিত থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বের করে দেই।

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর