সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে ভিক্ষুক মহিলাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৮ বার পঠিত

আলী হোসেন, ব্রাহ্মণবাড়িয়া (বিজয়নগর)  সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে একজন ভিক্ষুক মহিলাকে কোদালও দাড়ালো দা  দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর উত্তরপাড়ায়।
১৬ই সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শ্রীপুরের শহিদুল হক মোল্লার ছেলে মানিক মিয়া (৪০) ভিক্ষুক মহিলাকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটান।
নিহত ভিক্ষুক মহিলার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। মৃত মহিলার নাম আমেনা বেগম (৫০) বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে কিশোরগঞ্জ সদরের মনিপুরঘাটের মতিউর রহমানের স্ত্রী।
সে  বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে ভিক্ষা করতেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,  ঘটনার দিন দুপুরে শ্রীপুরের শহিদুল হক মোল্লার
বাড়িতে ভিক্ষুক মহিলা ভিক্ষা চাইতে গেলে তার ছেলে  অভিযুক্ত মানিক মিয়া ভিক্ষুক মহিলার প্রতি ক্ষেপে গিয়ে  প্রথমে কুদাল দিয়ে মহিলাকে  কুপ মারে। পরে ধারালো দাঁ দিয়ে  মহিলার গলায় আঘাত করলে ঘটনাস্থলে মহিলা নিহত হন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত মহিলাকে উদ্ধার করা হয়েছে । আমি জানতে পেরেছি মহিলাটি  ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার ফাঁকে  অভিযুক্ত মানিক মিয়া
তাকে কোদাল ও দাড়ালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সাথে সাথে দ্রুত অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । ভিক্ষুক মহিলাটির খোঁজ পাওয়া গেছে।  তার বাড়ি কিশোরগঞ্জ । মহিলার ছেলেকে খবর দেয়া হয়েছে। তার ছেলে আসার সাথে সাথে  তার  কাছ থেকে এজহার নেওয়া হবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর