সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে বুধন্তি প্রবাসী সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত

আলী হোসেন,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

বিজয়নগরে বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের বাদশার কাছে দেশের মানুষের জন্য ভিক্ষা না চেয়ে দেশের বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন।এরপর থেকে প্রবাসীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়।প্রবাসীরা বিভিন্ন দেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে দেশের আর্থিক অবস্থা সচল রাখছে।প্রবাসীরা তাদের কস্টার্জিত টাকা দিয়ে মানুষকে সহযোগীতা করছে।আজ শুক্রবার বিকালে বুধন্তি বুধন্তি প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীত বস্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,গত ১৭ বছর অনেক প্রবাসী ফ্যাসিস্ট সরকারের জন্য নিজের বাড়িতে থাকতে পারেনি। মামলার আসামী হয়ে হয়রানির স্বীকার হয়েছে।সব বিভেদ ভুলে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মুছনের সভাপতিত্বে ও আজিজুর রহমান হেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সাবেক পিপি শফিকুল ইসলাম,প্রবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক জমির দস্তগীর, সাধারণ সম্পাদক এড,ইমাম হোসেন,ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি নাজমুল হক, মাহমুদ আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল মিয়া,হাসান ভুইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজুয়ানুল হক শিষ, সাজেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়া,সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, মাওলানা আইয়ুব খান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর