সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে গ্রাম্য আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাদুরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় চারজন দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।

গ্রামবাসী ও পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের বাসিন্দা ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ এবং একই গ্রামের বাসিন্দা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব মোখলেছুর রহমান লিটনের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল৷ গত শনিবার (২৬ এপ্রিল) রাতে মোখলেছুর রহমান লিটনসহ ১৩ জনের নামে স্থানীয় সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের হলে তিনি এলাকা থেকে গা ঢাকা দেন। এই সুবাদে প্রতিপক্ষ শফিক রায়হান শ্রাবণের সমর্থক গিয়াস উদ্দিন রোববার রাতে লিটনের পক্ষের আমিন মেম্বারকে মারধর করেন। এই ঘটনার জের ধরে সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দু’পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের বিস্তীর্ণ জমিতে দফায় দফায় হওয়া সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরই মধ্যে আমিন মেম্বারের পক্ষের প্রায় ১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সংঘর্ষে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সংঘর্ষে জড়িত উভয়পক্ষের চার দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর