সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আলী হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার  আমতলী বাজারে অবৈধ ভাবে  নির্মাণাধীন দোকানঘর অপসারণ করে সরকারি  খাস জায়গা দখল মুক্ত করা হয়েছে।
শনিবার দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত  খাস জায়গায় নির্মাণধীন দোকানঘর  অপসারণ করে।
স্থানীয়রা জানান, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল সকাল থেকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ কাজ শুরু করে ।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা জোড়পূর্বক ভাবে দোকান নিমার্ণ কাজ চালিয়ে যান। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাস জায়গা উদ্ধার  অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  সাধনা ত্রিপুরা জানান, সরকারি জায়গা অবৈধ ভাবে দোকান ঘর নিমার্ণের অভিযোগ স্থানীয়দের  মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা অপসারণ  করা হয়েছে।

রিপোর্ট : আলী হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর