সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮০ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর প্রতিনিধি ( ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের সীমনা বিবাড়িয়া সড়ক এলাকায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। শুক্রবার সকালে ২০ জুন সীমনা বিবাড়িয়া সড়কে জামে মসজিদের দক্ষিণ পাশের একটি পুকুর পাড়ে লাশটি দেখতে পান এলাকার স্থানীয় মুসল্লিরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শার্ট-প্যান্ট পরিহিত ওই যুবকের মুখমণ্ডল রক্তাক্ত এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে মা-র ধর ও গলাকেটে হত্যা করে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরদেহে পোকামাকড় ও মাছির উপদ্রব দেখা গেছে।

খবর পেয়ে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম পুলিশের একটি চৌকস দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট আছি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর