সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিধ্বস্ত বাংলাদেশটি আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে – মাগুরায় বিএনপির মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী 

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন,মাগুরা:
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিধ্বস্ত বাংলাদেশটি আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে -বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দক্ষিণ মাগুরা ইউনিটের আয়োজনে মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে  ছিলাম। এ সময় বিএনপি বিভিন্ন স্তরের নেতা কর্মীরা হয়েছে হয়রানি,হাজার হাজার নেতা কমীর নামে হয়েছে মিথ্যা মামলা। শুধু মিথ্যা মামলা দিয়েই ফ্যাসিস্ট সরকার খ্যান্ত হয়নি,অনেকে করেছে তারা গুম। এখন সময় এসেছে আমাদের প্রতিবাদ করার। আপনারা সবাই বিএনপিকে সহযোগিতা করুন আমরা যেন আগামী  নির্বাচনে ক্ষমতায় গিয়ে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দক্ষিণ মাগুরা ইউনিটের আয়োজনে আজ শনিবার বিকালে কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় কুচিয়া মোড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয়  বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। মত বিনিময় সভায় বক্তব্য  রাখেন জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক এডভোকেট রোকনুজ্জামান , স্বেচ্ছাসেবক দলের সদস্য মে।স্তাক আহমেদ,জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সদস্য মোঃ রুহুল আমিন, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব বাদশা মিয়া, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র  যুগ্ম আহবায়ক অজয় সরকার, শালিখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুর রহমান, মোহাম্মদপুর যুবদলের সদস্য তরিকুল ইসলাম তারা প্রমুখ। এসময় মতবিনিময় সভায় কুচিয়ামোড়া  ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটসহ মাগুর সদর, মহাম্মদপুর ও শালিখা উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর