খান জাহান আলী চৌধুরী
নবীনগর সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরলাপাং বাজার প্রাঙ্গণে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী কেএম মামুন অর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরে আ.লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আ.লীগের দুসররা চরলাপাং এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করেছে। এতে চরলাপাংসহ আশেপাশের গ্রাম গুলো ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে। বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে তাহলে বালু দস্যুদের বিচারের আওতায় আনা হবে।
নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মোঃ কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক লিটন মেম্বার সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।