সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিএনপির গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৬ প্রকল্প অনুমোদন

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মাগুরা প্রতিনিধি:

বিএনপির রাজনৈতিক কার্যক্রম আরও বেশি গতিশীল করে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করতে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৬ টি প্রকল্প অনুমোদন করেছে বিএনপির স্থায়ী কমিটি।

গত ১লা নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকল্প গুলো হল স্পোকসপার্সন, প্রেস, টিভি ও রেডিও, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক, অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক, কন্টেন্ট জেনারেশন এবং রিসার্চ ও মনিটরিং।

তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে কুইক রেসপন্সে পারদর্শী করে গড়ে তুলতে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক এর কেন্দ্রীয় ভাবে নেতৃত্ব দিবেন ড:জিয়াউদ্দিন হায়দার। এছাড়া বাকি প্রকল্পগুলোর জন্য আলাদা নেতৃত্ব নির্বাচন করেছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রকল্পগুলো একদম সময়োপযোগী এবং যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক দক্ষ কর্মী গড়তে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর