সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বারীনগর বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার সদর উপজেলার বাগবাগ গঞ্জ গ্রামের নাজির আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫)।
এ সময় আহত হয়েছে তার সাথে থাকা একই উপজেলার বটদুল গ্রামের রহমতুল্লাহ (৪৫) ও জাবেদ আলী(৫০)।

স্বজনরা জানায়, ভোরে প্রাইভেটকার যোগে যশোর থেকে কুমিল্লার যাওয়ার পথে বারীনগর বাজারে পৌঁছালে বালু বোঝাই ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবাল হোসেনের। এলাকাবাসী আহতের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে পুলিশের এস আই ফজলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এ এস আই নিয়ামুল জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর