সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি আব্দুর রাজ্জাক,  সম্পাদক আশরাফুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৬৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি  –

বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে মাগুরা সদরের জাগলা হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি , হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক ও বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর ) দুপুরে মাগুরা শহরের সৈয়দ আতর আলী গনগ্রন্থাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো: আফজাল হোসেন, সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্য জোট মাগুরা জেলা শাখা। এসময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক শিক্ষক  কর্মচারী ঐক্য জোট মাগুরা জেলা শাখা।

মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম  আনিসুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখা । মঞ্চে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ,মাদরাসা  ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও  সহকারী শিক্ষকসহ প্রায় ১শ জন শিক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন ।

সম্মেলন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করনের ১ দফা দাবীতে আগামী ৫ অক্টোবর ঢাকায় মহা সমাবেশে যোগদানের জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের আহবান জানানো হয় ।

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর