মাগুরা প্রতিনিধি :
বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশন, মাগুরা জেলা শাখার সম্মেলন–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ১৭ জানুয়ারি) ২০২৬ মাগুরা শহরের কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট, স্টেডিয়াম পাড়া প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের চেয়ারম্যান অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মোঃ হারুনুর রশিদ গাজী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সোহাগসহ জেলার বিভিন্ন কারিগরি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সম্মেলনে বক্তারা কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের পেশাগত মর্যাদা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কারিগরি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা সম্ভব।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশন, মাগুরা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান কে.বি.এম. মেজবা-উল-আলম।
নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি সম্মেলনে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের নেতৃত্বে মাগুরা জেলার কারিগরি শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে সংগঠন আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।