সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বর্ণাঢ্য আয়োজনে যশোর মুক্ত দিবস পালিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

আজ শুক্রবার, ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গৌরবময় দিনটি পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউন হল ময়দানে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

বেলুন উড়িয়ে র‌্যালী’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। র‌্যালীটি শহরের টাউন হল ময়দান থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়।

 

র‌্যালীতে যশোরের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের যশোরের কর্মীবৃন্দসহ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষে দেশের প্রথম জেলা হিসেবে যশোর হানাদার মুক্ত হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর