সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া  জেলা  প্রতিনিধি

‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার(৬ জানুয়ারি) সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন স্লোগান সংবলিত প্লে কার্ডবর্ণাঢ্য নিয়ে র‌্যালিটি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরেরর কাউতলি মোর থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি জুলফিকার হায়দার রাফির সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, শিবিরের  সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতে ইসরামীর সেক্রেটারি মাও মোবারক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি কাজী সিরাজ, শিবিরের সাবেক জেলা সভাপতি মাও আমির হোসেন, এড. মকবুল হোসেন, মোঃ রুকন উদ্দিন, সাবেক জেলা সেক্রেটারি সোহরাবুর রহমান নিপু, হাফেজ কাউছার, আছিফ সালমানসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবন্দ।

সভাপতির বক্তৃতায় ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাসান মাহমুদ বলেন- ইসলামি ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয় এটি একটি ক্রিয়েটিভ ও স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানও বটে। এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানোন্নয়ন এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে জ্ঞানের এক বিস্তৃত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। তাই জাতির প্রত্যাশা পূরণের জন্য আদর্শিক নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে নানাবিধ প্রতিকূলতার মাঝে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়।  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আদর্শিক পথচলায় ছাত্রজনতার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর