সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বরগুনার পাথরঘাটা পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনিচুর রহমান এবং শাহজাহান গংদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা,পাল্টা মামলা চলছে দীর্ঘদিন ধরে। এঘটনায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আনিচুর রহমানদের প্রতিবেশী সেলিম ফরাজীর থাকার ঘরের সঙ্গে জড়ানো একটি ঘরে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক তারা ট্রিপল নাইনে ফোন করে ঘটনাটি জানায়। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে বাড়ির পেছনের প্রতিবেশী প্রবাসী নাসিরের স্ত্রী ফরিদা আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় রুহুল আমিন নামক একজনকে চিনতে পেরেছেন বলে  জানান। তবে তা অস্বীকার করে অভিযুক্তদের পক্ষে  শাহজাহান ও জাকারিয়া বলেন,ঘরে আগুনের ঘটনায় রুহুল জড়িত নয়। মামলা আর পুলিশের ভয়ে সে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

এদিpকে আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক প্রতিবেশী  সেলিম ফরাজীর ঘরে কেন আগুন দেয়া হয়েছে এবং  কারা দিয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা জমিজমা সংক্রান্ত ঘটনায় আনিচুর রহমানদের পক্ষে আছি।আর একারনে তারা-ই আমাদের ঘরে রাতের আধারে আগুন ধরিয়ে দিয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর