সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ফ্যাসিবাদ কায়েমকারীদর ক্ষমা করা হবেনা: জামায়াত আমির

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন, হত্যা, লুন্ঠন, খুন, গুম করেছেন তাদের ক্ষমা করা হবে না। তাদের বিচার এদেশের মাটিতেই হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোর শহরের চাঁচড়া মোড়ে আয়োজিত এক পথসভায় একথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরো বলেন, ফ্যাসিবাদের কিছু দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে আর তাদের নির্দেশেই দেশকে অস্থিতিশীল করছে দেশে পালিয়ে থাকা তাদের দোসরা। তারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে। এ অবস্থায় তাদের চক্রান্ত রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

পথসভা শেষে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে ঝিকরগাছা ও নাভারণে পৃথক দুটি পথসভায় বক্তৃতা করেন ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর