সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে নেতাকর্মীদের পাহারাদারের ভুমিকায় থাকতে হবে: মোবারবক হুসাইন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারবক হুসাইন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যাতে দূর্বৃত্ত ও পতিত সরকারের দোসররা ক্ষমতায় না আসতে পারে সেজন্য প্রত্যেক কর্মীদের পাহারাদারের ভুমিকায় থাকতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে চায়, আল্লাহর রুহুলিয়াত কায়েম করতে চায়। এজন্য জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান সারাদেশে ছুটে চলছেন, মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। দেশের জনগনও আগামী দিনের জন্য জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখছে।

তিনি বলেন, ইনসাফপূর্ণ সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিক শ্রেণী-খেটে খাওয়া মানুষ তাদের অধিকার ফিরে পাবে, তারা নির্যাতনের শিকার হবেনা। এজন্য আমাদের একটি আওয়াজ হবে আমরা আগামীতে ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠন করতে বদ্ধ পরিকর।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. আখতারুজ্জামান, সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, মো. আব্দুর রহিম, দ্বীন ইসলাম, মনিরুল ইসলাম, আকতারুজ্জামান জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মোবারক হোসেন।

 

যশোর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নবগঠিত কমিটির নেতৃন্দ হলেন, সভাপতি মোঃ আব্দুল খালেক খান, সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুল আমিন,সহ সেক্রেটারি রহমান, সহ সেক্রেটারি মহিলা মাসুদা বেগ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক আকবর আলী, ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ আশিক উল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আদম আলী, পাঠাগার ও পুরস্কার ঘোষণা সম্পাদক মোহাম্মদ অহিদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক হামিদুর রহমান, সাহায্য ও পূর্নবাসন সম্পাদক মনিরুজ্জামান, সদস্য মুহাম্মদ দ্বীন ইসলাম ঝিকরগাছা , মোঃ আব্দুস সালাম কেশবপুর, মো. রফিকুল ইসলাম মনিরামপুর, মোহাম্মদ মাহবুবুর রহমান বেনাপোল, মোতুহিনুর রহমান চৌগাছা, মোঃ হাবিবুর রহমান শার্শা, মোহাম্মদ অলিউজ্জামান মনিরামপুর,মোহাম্মদ নুরুল ইসলাম অভয়নগর, মোঃ ইউনুস আকন্দী অভয়নগর, মোহাম্মদ অলিউল্লাহ কেশবপুর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর