সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকার আহবান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা  সংবাদদাতাঃ

ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বসে আছে বলে উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, একটি অনিবার্য প্রেক্ষাপটে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। আমরা সংগত কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই। কিন্তু জনগণের বৈপ্লবিক বিজয়কে নস্যাৎ করতে প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরশাসকের ইঁদুররা বসে রয়েছে। এই ঘরের ইঁদুররা সুযোগ বুঝে বেড়া কাটতে চাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়াও এর থেকে ব্যতিক্রম নয়। তাই চোখ কান খোলা রাখার আহবান জানান বিএনপি নেতারা।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় জেলা বিএনপির নেতারা এসব কথা বলেন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট  আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব সিরাজুল ইসলাম,  আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, মোঃ শাহীন ও সালাহ উদ্দিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  যুবদল কুমিল্লা অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রদল নেতা সমীর চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির,সভাপতি বাবুল মিয়া,উপজেলা যুবদলের আহবায়ক আলমগীর খাঁ,ফিরোজুর রহমান, মজিবুর রহমান,সাফিউদ্দিন
,হাফিজুর রহমান বাবুল,সালাম সরকার
লালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফসিরুল ইসলাম, এডভোকেট মেজবাহ উদ্দিন,এডভোকেট জসিমউদদীন, নোয়াব আলী মুন্সী, জামাল লস্কর,হেলাল সিকদার, মুসা মিয়া,মোবারক হোসেন, নাসির উদ্দীন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তাতে জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহিলা নেত্রী ও মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন জয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর