সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি:

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন,ফিলিস্তিনদের উপর চালানো নারকীয় হত্যাযজ্ঞে মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে। সেখানে চলমান হামলা একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত।এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ ইসরাইলের উৎপাদিত পণ্য আমদানি ও তা বিক্রি বন্ধের আহ্বান জানান। একইসাথে বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ঈসরাইল শব্দটি পুনঃ সংযোজনের দাবি জানানো হয়। মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক,প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, সরোয়ার হোসেন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম,এম আইউব,সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান,আব্দুল্লাহ হোসাইন, সাইফ,তৌহিদ জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, শিক্ষার্থী আজমিরা বক্তব্য রাখেন। সাংবাদিক ইউনিয়ন যশোরের মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলসহ আরো অনেক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর